| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘ফ্যাসিবাদী শক্তি’ নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে: শিল্প উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ১৪:১৫:০৪:অপরাহ্ন  |  ৩০৩২৯৮ বার পঠিত
‘ফ্যাসিবাদী শক্তি’ নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে: শিল্প উপদেষ্টা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

মাদারীপুর প্রতিনিধি: শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ফ্যাসিবাদী শক্তি আসন্ন জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। তবে জনগণকে সঙ্গে নিয়েই সরকার একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে। যারা নির্বাচন বানচালের অপচেষ্টা করবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুরে জুলাই আন্দোলনে নিহত শহীদদের কবর জিয়ারত ও জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিল্প উপদেষ্টা বলেন, বাংলাদেশের কোনো দেশপ্রেমিক নাগরিকই নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করবে না। দেশের প্রতিটি মানুষই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থা রাখে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, সরকার জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো অপশক্তি যদি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়েই সেই চক্রান্ত মোকাবিলা করা হবে।

এর আগে শিল্প উপদেষ্টা মাদারীপুর সদর উপজেলার মঠের বাজার এলাকায় জুলাই আন্দোলনে নিহত শহীদ নাইমুর রহমান ও শহীদ মামুনের কবর জিয়ারত করেন। পরে তিনি জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।

পরে আদিলুর রহমান খান শিবচর উপজেলায় চলমান হাউজিং প্রকল্প ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪