| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন দিনে রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৩১৪৬ মামলা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ১৯:০৪:০১:অপরাহ্ন  |  ১০৫৭০৯৯ বার পঠিত
তিন দিনে রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৩১৪৬ মামলা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: গত তিন দিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ১৪৬টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বুধবার (২৪ ডিসেম্বর), বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ও শুক্রবার (২৬ ডিসেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে। শনিবার ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪৪টি বাস, ১০টি ট্রাক, ৫৩টি কাভার্ডভ্যান, ১১৪টি সিএনজি অটোরিকশা ও ১২৩টি মোটরসাইকেলসহ মোট ৪৪১টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৬টি বাস, ৪০টি ট্রাক, ৩৫টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ১১৫টি মোটরসাইকেলসহ মোট ৩২২টি মামলা হয়।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৮টি বাস, ১টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ৫৩টি সিএনজি ও ১৮৫টি মোটরসাইকেলসহ মোট ৩৭৯টি মামলা করা হয়।

ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৭টি বাস, ১৪টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৪১টি সিএনজি ও ২৪৫টি মোটরসাইকেলসহ মোট ৪১৮টি মামলা হয়।

অন্যদিকে, ট্রাফিক-গুলশান বিভাগে ৩১টি বাস, ২টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ২৭৪টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৫০৩টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৭৪টি বাস, ১২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৭৮টি সিএনজি ও ১৮৮টি মোটরসাইকেলসহ মোট ৪৯১টি মামলা হয়েছে।

ট্রাফিক-রমনা বিভাগে ১৪টি বাস, ১২টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা করা হয়।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯টি বাস, ১২টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ২৫১টি মোটরসাইকেলসহ মোট ৩৯৩টি মামলা করা হয়েছে। এ ছাড়া অভিযানকালে ৭৩০টি যানবাহন ডাম্পিং এবং ৩৮৬টি যানবাহন রেকার করা হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে ট্রাফিক আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪