| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুইদিন সাগরে মিসাইল ফায়ারিং করবে নৌবাহিনী

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ২০:১০:২৯:অপরাহ্ন  |  ১০৪৯৯০২ বার পঠিত
দুইদিন সাগরে মিসাইল ফায়ারিং করবে নৌবাহিনী
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর (সোম ও মঙ্গলবার) বাংলাদেশ নৌবাহিনী মাঝ সমুদ্রে মিসাইল ফায়ারিং করবে। এ সময় ওই এলাকায় গমনাগমন পরিহারের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শনিবার (২৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর এ অনুরোধ করে।

বিজ্ঞপ্তিতে বলা বলেছে, ২৯-৩০ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং পরিচালিত হবে। এ সময় জান-মালের নিরাপত্তায় সকল নৌযান, মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে ওই এলাকায় অবস্থান ও চলাচল পরিহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা করেছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪