| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ২৩:২০:৫৭:অপরাহ্ন  |  ৩৪৬৬২৯ বার পঠিত
পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক: সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আজ শনিবার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পদত্যাগপত্র শিগগিরই রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। পদত্যাগের প্রধান কারণ, আসাদুজ্জামান আগামী জাতীয় নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর আগে, গত ৫ নভেম্বর অ্যাটর্নি জেনারেল প্রকাশ করেছিলেন যে, তিনি নির্বাচনে অংশগ্রহণের জন্য পদত্যাগ করবেন। সংবাদ সংক্রান্ত বিস্তারিত জানতে কয়েকবার ফোন করা হলেও অ্যাডভোকেট আসাদুজ্জামান তা রিসিভ করেননি।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরও জানান, পরবর্তী অ্যাটর্নি জেনারেল কে হবেন তা তিনি জানেন না।

সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা থাকা আসাদুজ্জামানকে গত বছরের ৮ আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ করেছিল অন্তর্বর্তী সরকার। এর আগে তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪