| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধান বিচারপতির শপথ আজ সকালে বঙ্গভবনে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ০৬:৫০:৪৪:পূর্বাহ্ন  |  ১০৭৩১১৪ বার পঠিত
প্রধান বিচারপতির শপথ আজ সকালে বঙ্গভবনে

রিপোর্টার্স২৪ডেস্ক: বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আজ রোববার (২৮ ডিসেম্বর) শপথ নেবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সকাল ১০টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করাবেন।

এর আগে গত ২৩ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী তাকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে এবং শপথ গ্রহণের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ মে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনে মাস্টার্স সম্পন্ন করেন। তার বাবা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন।

১৯৮৫ সালে জজ কোর্ট এবং ১৯৮৭ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। ২০০৩ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক এবং পরে স্থায়ী বিচারক নিযুক্ত হন। গত বছরের ১২ আগস্ট তাকে আপিল বিভাগের বিচারপতি করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪