সিনিয়র রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সিইসির সঙ্গে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচন কমিশনের প্রস্তুতি ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
রিপোর্টার্স২৪/এসসি