স্টাফ রিপোর্টার: ওসমান হাদী হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করেছে ছাত্র জনতা। আজ রোববার (২৮ ডিসেম্বর) উত্তরা এলাকার গুরুত্বপূর্ণ সড়কে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রিকশায় করে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদী। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পরবর্তীতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সড়ক অবরোধের কারণে উত্তরা এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়।
রিপোর্টার্স২৪/এনএন