| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে সংখ্যালঘু সহিংসতায় উদ্বেগ জানাল বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ১৮:৩৬:২৩:অপরাহ্ন  |  ১০৫৯৮৮০ বার পঠিত
ভারতে সংখ্যালঘু সহিংসতায় উদ্বেগ জানাল বাংলাদেশ

সিনিয়র রিপোর্টার: সাম্প্রতিক সময়ে ভারতে সংখ্যালঘুদের হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে ঢাকা।

রোববার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বলেন, ভারতে মুসলিম ও খ্রিস্টানসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচার আটক এবং ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার ঘটনা উদ্বেগজনক।

তিনি জানান, চলতি মাসে ওড়িশায় মুসলিম যুবক জুয়েল রানাকে হত্যা, বিহারে মুহাম্মদ আতাহার হোসেনের হত্যাকাণ্ড, কেরালায় বাংলাদেশি সন্দেহে এক ব্যক্তিকে হত্যা এবং বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিস্টানদের ওপর সহিংসতার খবর পাওয়া গেছে। এছাড়া বড়দিন উদযাপনকালে খ্রিস্টানদের বিরুদ্ধে সংঘটিত গণ-সহিংসতার ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে।

মুখপাত্র বলেন, এসব ঘটনাকে ঘৃণাজনিত অপরাধ ও লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে দেখা হচ্ছে। ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনবে—এটাই বাংলাদেশের প্রত্যাশা। প্রতিটি দেশের দায়িত্ব তার সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪