| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাউজানে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন গোলাম আকবর খন্দকার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ১৮:৫৩:১৮:অপরাহ্ন  |  ২৯৮৯৭৬ বার পঠিত
রাউজানে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন গোলাম আকবর খন্দকার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে আরও একটি সংসদীয় আসনে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য গোলাম আকবর খন্দকারকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন গোলাম আকবর খন্দকার। তিনি বলেন, রোববার বিকেলেই দলীয় মনোনয়ন হাতে পেয়েছি। এতে আমি খুবই আনন্দিত।

এর আগে গত ৪ ডিসেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম-৬ আসনে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (বর্তমানে পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে প্রাথমিক মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছিলেন।

প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর চট্টগ্রামের আরও দুটি সংসদীয় আসনে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দেয় বিএনপি। সে অনুযায়ী, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১০ (পাহাড়তলী–হালিশহর) আসনে প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪