| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মনোনয়নপত্র নিয়েছেন ২ হাজার ৭৮০ জন, জমা দিয়েছেন ৩১ জন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ২০:১৪:২৭:অপরাহ্ন  |  ১০৫৭৭০৩ বার পঠিত
মনোনয়নপত্র নিয়েছেন ২ হাজার ৭৮০ জন, জমা দিয়েছেন ৩১ জন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এই তথ্য রবিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি অনুবিভাগ ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীরের কাছ থেকে জানা গেছে।

হুমায়ুন কবীর জানান, দেশের ১০টি প্রশাসনিক অঞ্চলে এখন পর্যন্ত ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এর বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাত্র ৩১ জন।

অঞ্চলভিত্তিক তথ্য অনুযায়ী:

রংপুর: গ্রহণ ২৮৩, জমা ৩

রাজশাহী: গ্রহণ ২৬৯, জমা ০

খুলনা: গ্রহণ ৩০২, জমা ১

বরিশাল: গ্রহণ ১৬১, জমা ৭

ফরিদপুর: গ্রহণ ১৪১, জমা ৮

ঢাকা: গ্রহণ ৫০৯, জমা ২

ময়মনসিংহ: গ্রহণ ৩৩৯, জমা ৭

কুমিল্লা: গ্রহণ ৪০৫, জমা ০

সিলেট: গ্রহণ ১২৭, জমা ১

চট্টগ্রাম: গ্রহণ ২৪০, জমা ২

এদিকে, মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ সময় সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত রয়েছে।

সংশোধিত তফসিল অনুযায়ী নির্বাচনী সময়সূচি হলো:

মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল: ৫ থেকে ৯ জানুয়ারি

আপিল নিষ্পত্তি: ১০ থেকে ১৮ জানুয়ারি

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২০ জানুয়ারি

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি

নির্বাচনি প্রচারণা: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত

ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি ২০২৬

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪