| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবৈধ অস্ত্র উদ্ধার ও নিরাপত্তাসহ ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে ইসির চিঠি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ২০:২৭:৪১:অপরাহ্ন  |  ১০৭০৮৯৫ বার পঠিত
অবৈধ অস্ত্র উদ্ধার ও নিরাপত্তাসহ ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে ইসির চিঠি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার, সংখ্যালঘুদের নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুতসহ মোট ৮টি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনার জন্য ৬৯ জন রিটার্নিং অফিসার এবং ৪৯৯ জন সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।

ইসির চিঠিতে আরও বলা হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে নিম্নলিখিত বিষয়গুলো বাস্তবায়ন জরুরি:নির্বাচনী আসনে অবৈধ অস্ত্র উদ্ধার,সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা,আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা ও বাজেট প্রণয়ন,অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,পোস্টাল ব্যালট পরিবহন ও সংরক্ষণস্থলের নিরাপত্তা, ভুল তথ্য ও অপতথ্য বিস্তার রোধ,বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিরাপদ আগমন নিশ্চিত করা।

ইসি মনে করিয়ে দিয়েছে, এই পদক্ষেপগুলো গ্রহণ না করলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা কঠিন হবে।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪