| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জড়িত সন্দেহে আরও ৩ জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ২১:৪৫:৩৯:অপরাহ্ন  |  ১০৬৫৫৩৮ বার পঠিত
কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জড়িত সন্দেহে আরও ৩ জন গ্রেপ্তার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় মাদ্রাসা ভবনে বিস্ফোরণের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ জানায়, গত শনিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শাহীন ওরফে আবু বকর ওরফে মুসা (৩২), আমিনুর ওরফে দর্জি আমিন (৫০) এবং সাফিয়ার রহমান ফকির (৩৬)কে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা বিস্ফোরণের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে একই ঘটনায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছিল, পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

বিস্ফোরণের পর মাদ্রাসা ভবন থেকে বিপুল পরিমাণ দাহ্য ও রাসায়নিক দ্রব্য উদ্ধার করা হয়। পুলিশসহ একাধিক সংস্থা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্‌ঘাটনের জন্য তদন্ত জোরদার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪