| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ২৩:১৭:৫৪:অপরাহ্ন  |  ৩৪২২৮৩ বার পঠিত
জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আশা প্রকাশ করেছেন, আগামী জানুয়ারি থেকে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হবে। রবিবার (২৮ ডিসেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই তথ্য জানান।

সাক্ষাৎকালে উভয় পক্ষ দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার জন্য বাণিজ্য, বিনিয়োগ ও বিমান চলাচলে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি সাংস্কৃতিক, শিক্ষাগত ও চিকিৎসা বিনিময় বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।

পাকিস্তানি হাইকমিশনার উল্লেখ করেন, গত বছরের তুলনায় দ্বিপক্ষীয় বাণিজ্য ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং উভয় দেশের ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের সুযোগগুলো সক্রিয়ভাবে অনুসন্ধান করছেন। তিনি আরও জানান, বাংলাদেশি শিক্ষার্থীরা পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান, ন্যানোটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে প্রবল আগ্রহ দেখাচ্ছে।

হায়দার বলেন, লিভার ও কিডনি প্রতিস্থাপনের জন্য পাকিস্তানের শীর্ষস্থানীয় হাসপাতালে যাতায়াত করা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং পাকিস্তান এই চিকিৎসা ক্ষেত্রে প্রশিক্ষণ ও অ্যাকাডেমিক সুযোগ দিতে প্রস্তুত।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান মিথস্ক্রিয়াকে স্বাগত জানান এবং সার্ক সদস্য দেশগুলোর মধ্যে সফর বৃদ্ধির পাশাপাশি সাংস্কৃতিক, শিক্ষাগত ও জনগণের মধ্যে বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং আশা প্রকাশ করেন, হাইকমিশনার হায়দারের মেয়াদকালে উভয় দেশ বিনিয়োগ ও যৌথ উদ্যোগের নতুন পথ অন্বেষণ করবে।

সভায় এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪