| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন এমন গুঞ্জন ভিত্তিহীন: খলিলুর রহমান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ১৫:৫৯:৩০:অপরাহ্ন  |  141706 বার পঠিত
স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন এমন গুঞ্জন ভিত্তিহীন: খলিলুর রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়ে চলমান আলোচনাকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছেন বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত বা প্রস্তাবের সঙ্গে তিনি সংশ্লিষ্ট নন।

সোমবার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, আমার স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার খবরটি পুরোপুরি গুজব।

সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোচনার প্রেক্ষাপটে কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিবর্তে ড. খলিলুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। এই খবর প্রকাশের পর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নানা জল্পনা শুরু হয়।

তবে এসব আলোচনা নাকচ করে দিয়ে ড. খলিলুর রহমান স্পষ্ট ভাষায় জানান, দায়িত্ব পরিবর্তন বা নতুন কোনো পদে নিয়োগের বিষয়ে তার কাছে কোনো আনুষ্ঠানিক বার্তা নেই।

উল্লেখ্য, স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তনের গুঞ্জনের মধ্যেই গত ২৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেন। তার পদত্যাগের পর থেকেই প্রশাসনিক অঙ্গনে নানা আলোচনা জোরালো হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪