| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদ নির্বাচনে ৩০০ আসনে ২৫৮২ প্রার্থীর মনোনয়ন দাখিল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ২২:১৩:২৬:অপরাহ্ন  |  120400 বার পঠিত
সংসদ নির্বাচনে ৩০০ আসনে ২৫৮২ প্রার্থীর মনোনয়ন দাখিল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশন (ইসি) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, অঞ্চলভিত্তিকভাবে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা অঞ্চলে। এ অঞ্চলের ৪১টি সংসদীয় আসনের বিপরীতে ৪৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ফরিদপুর অঞ্চলের ১৫টি আসনে ১৪২টি, চট্টগ্রাম অঞ্চলের ২৩টি আসনে ১৯৪টি, কুমিল্লা অঞ্চলের ৩৫টি আসনে ৩৬৫টি এবং রাজশাহী অঞ্চলের ৩৯টি আসনে ২৬০টি মনোনয়নপত্র জমা পড়েছে।

এ ছাড়া খুলনা অঞ্চলের ৩৬টি আসনে ২৭৬টি, বরিশাল অঞ্চলের ২১টি আসনে ১৬৬টি, ময়মনসিংহ অঞ্চলের ৩৮টি আসনে ৩১১টি, সিলেট অঞ্চলের ১৯টি আসনে ১৪৬টি এবং রংপুর অঞ্চলের ৩৩টি আসনে ২৭৮টি মনোনয়নপত্র জমা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। যাচাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের পর নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং নির্ধারিত সময়সূচি অনুসারেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪