| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বর্ণের দাম কমলো, মঙ্গলবার থেকে কার্যকর

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ২৩:৪৭:৫৯:অপরাহ্ন  |  ১০৫৩৮৬০ বার পঠিত
স্বর্ণের দাম কমলো, মঙ্গলবার থেকে কার্যকর
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক: টানা ৮ দফা বৃদ্ধির পর দেশের বাজারে অবশেষে স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (২৯ ডিসেম্বর) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৫০৮ টাকা কমে দুই লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় বাজারের সঙ্গে সমন্বয় করতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।নতুন মূল্য অনুযায়ী অন্যান্য ক্যারেটের দাম হলো:২১ ক্যারেট: এক ভরি দুই লাখ ১৬ হাজার ৬০০ টাকা; ১৮ ক্যারেট: এক ভরি এক লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা; সনাতন পদ্ধতি: এক ভরি এক লাখ ৫৪ হাজার ৭২৩ টাকা।

অপরিবর্তিত রয়েছে রূপার দাম। নতুন দামে ২২ ক্যারেট রূপার এক ভরি ৬ হাজার ৬৫ টাকা, ২১ ক্যারেট রূপার এক ভরি ৫ হাজার ৫৭৪ টাকা, ১৮ ক্যারেট রূপার এক ভরি ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ৩ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।বাজুস জানিয়েছে, নতুন মূল্য দেশের জুয়েলারি বাজারে সমন্বয় এবং ক্রেতা-ব্যবসায়ীদের জন্য কার্যকর হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪