| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অধ্যাপক আবু সুফিয়ানের ‘বীর প্রতীক’খেতাব বাতিল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ১৬:৪৪:৩৫:অপরাহ্ন  |  ১০২৯৭৮৩ বার পঠিত
অধ্যাপক আবু সুফিয়ানের ‘বীর প্রতীক’খেতাব বাতিল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: সরকার অধ্যাপক আবু সুফিয়ানের নামের সঙ্গে যুক্ত ‘বীর প্রতীক’ খেতাব বাতিল করেছে। একই সঙ্গে মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর প্রকৃত অবদানের সত্যতা যাচাইয়ের জন্য নোটিশ জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক শাহিনা খাতুনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনার দৌলতপুর উপজেলার বাসিন্দা অধ্যাপক আবু সুফিয়ান (পিতা- মৃত সামসুদ্দিন বিশ্বাস) ২২ নভেম্বর ২০২০ সালে মুক্তিযোদ্ধা হিসেবে বেসামরিক গেজেট নং-৪১৯৩-এ নাম যুক্ত হয়। পরে তাঁর স্ত্রী, সাবেক প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, একটি ডিও লেটারের মাধ্যমে স্বামীর নামের শেষে ‘বীর প্রতীক’ খেতাব যুক্ত করার আবেদন করেন। লেটারে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের কথা উল্লেখ করা হলেও তা সঠিক নয় বলে অভিযোগ ওঠে।

এর ভিত্তিতে মন্ত্রণালয় ১৫ জুন ২০২৩ সালে সংশোধিত প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক আবু সুফিয়ানের নামের সঙ্গে ‘বীর প্রতীক’ যুক্ত করে।

তবে সম্প্রতি বিষয়টি বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করলে এটি মন্ত্রণালয়ের নজরে আসে। এরপর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ১০২তম সভায় বিষয়টি আলোচনা হয়। সভায় ১৫ জুন ২০২৩ সালের সংশোধিত প্রজ্ঞাপন বাতিল এবং অধ্যাপক আবু সুফিয়ান প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন কি না তা যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৩ সালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৪৭৬ জন বীর মুক্তিযোদ্ধাকে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবে ভূষিত করে গেজেট প্রকাশ করা হয়। ওই তালিকায় অধ্যাপক আবু সুফিয়ানের নাম ছিল না। পরবর্তী সময়ে নতুন করে কারো নাম রাষ্ট্রীয় খেতাবে অন্তর্ভুক্ত করা হয়নি।

মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২৩ সালের সংশোধিত গেজেটের মাধ্যমে যে ভুল ধারণা সৃষ্টি হয়েছিল, তা নিরসনের জন্য সর্বশেষ এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪