| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার ৩ আসনে ভোটের কার্যক্রম অব্যাহত থাকবে: ইসি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ১৭:১০:১৮:অপরাহ্ন  |  114195 বার পঠিত
খালেদা জিয়ার ৩ আসনে ভোটের কার্যক্রম অব্যাহত থাকবে: ইসি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: বগুড়া, ফেনী ও দিনাজপুরের তিনটি আসনে নির্বাচনী কার্যক্রম চলবে, যদিও মনোনয়নপত্র বাছাইয়ের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু ঘটেছে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জানিয়েছেন, খালেদা জিয়ার মৃত্যু ভোটের কার্যক্রমে প্রভাব ফেলবে না।

ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে গত সোমবার খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। মঙ্গলবার ভোর ৬টায় তার মৃত্যু হয়।

সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা বলেন, বৈধ প্রার্থীর মৃত্যু হলে নির্বাচন কার্যক্রম বাতিল করে পুনঃতফসিল করার বিধান রয়েছে। তবে মনোনয়নপত্র বাছাইয়ের আগেই মৃত্যুর ঘটনা ঘটায়, মনোনয়নপত্র স্থগিত থাকবে। ভোটের কার্যক্রম বন্ধ হবে না।

ফেনী-১ আসনে ১০ জন, বগুড়া-৭ আসনে ৫ জন এবং দিনাজপুর-৩ আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হবে।

তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম মঙ্গলবার থেকে শুরু হয়ে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪