| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিল্লিতে নিযুক্ত হাইকমিশনারকে নিয়ে দুই উপদেষ্টার বৈঠক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ১৭:১৮:৩০:অপরাহ্ন  |  134360 বার পঠিত
দিল্লিতে নিযুক্ত হাইকমিশনারকে নিয়ে দুই উপদেষ্টার বৈঠক
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্ক পর্যালোচনায় নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে নিয়ে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

উপদেষ্টাদের বৈঠকের আগে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ মন্ত্রণালয়ে পৌঁছান। প্রায় আধা ঘণ্টা ধরে নিরাপত্তা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হন। নিরাপত্তা উপদেষ্টা সাংবাদিকদের জানান, আমরা বিভিন্ন সময়ে হাইকমিশনারকে ডেকে আনি এবং আলোচনা করি। তবে তিনি বৈঠকের বিষয়ে বিস্তারিত আলোচনা করতে রাজি হননি।

জানা যায়, নয়াদিল্লিতে নিযুক্ত হাইকমিশনারকে সোমবার রাতে জরুরি ভিত্তিতে ঢাকায় ডাকা হয়েছিল।

সূত্রের খবর, সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি এবং ময়মনসিংহে পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪