| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার প্রয়াণে গণভোট প্রচার কার্যক্রম বুধবার পর্যন্ত স্থগিত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ১৭:২৯:১২:অপরাহ্ন  |  ১০৫৫২৮৫ বার পঠিত
খালেদা জিয়ার প্রয়াণে গণভোট প্রচার কার্যক্রম বুধবার পর্যন্ত স্থগিত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের সব গণভোট প্রচার কার্যক্রম বুধবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এই তথ্য জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের জন্য তার অবদানের প্রতি সম্মান জানাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শোকের এই সময়ে রাষ্ট্রীয়ভাবে কোনো প্রচারণা চালানো সমীচীন নয়।

এছাড়া তিনি জানান, সরকার মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং বুধবার তার জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি থাকবে। এ কারণে গণভোট ও নির্বাচনী প্রচারণামূলক কার্যক্রম মঙ্গলবার ও বুধবার স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা আগামীকাল প্রদান করা হবে।

উল্লেখ্য, ৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪