| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ১৮:৫১:৪৬:অপরাহ্ন  |  ১০৩১৩৭০ বার পঠিত
খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবরের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে কবরের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি খালেদা জিয়ার কবর খোঁড়ার সবশেষ বিষয়ে খোঁজখবর নেন।

‎সমাধিস্থলে সঙ্গে আসা কর্মকর্তাদের নিয়ে তিনি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এরপর ১০ মিনিট অবস্থান শেষে জিয়া উদ্যান ত্যাগ করেন। তবে জিয়া উদ্যান ত্যাগ করার সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনরা।

এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মারা যান  খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪