| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বুধবার বিশেষ সার্ভিস দেবে মেট্রো রেল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ১৯:১৮:১৯:অপরাহ্ন  |  ১০৩৩৩৭২ বার পঠিত
বুধবার বিশেষ সার্ভিস দেবে মেট্রো রেল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার জন্য মেট্রো রেলের বিশেষ সার্ভিস পরিচালনা করবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে আগামী বুধবার (৩১ ডিসেম্বর) ডিএমটিসিএল নিয়মিত সময়সূচির অতিরিক্ত বিশেষ মেট্রো রেল সার্ভিস পরিচালনা করবে।

এদিন সকাল ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪