| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত আন্তর্জাতিক বাণিজ্যমেলা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ১৯:২৩:৩১:অপরাহ্ন  |  ১০২৬৭৪৮ বার পঠিত
খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত আন্তর্জাতিক বাণিজ্যমেলা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী বৃহস্পতিবার (১ জানুয়ারি) শুরু হওয়ার কথা থাকা ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আনুষ্ঠানিক উদ্বোধন স্থগিত করা হয়েছে। পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করার কথা ছিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে মেলার উদ্বোধন কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, মেলা কখন শুরু হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে চেষ্টা করা হচ্ছে, ৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন সম্পন্ন করার।

এদিকে, মেলার সকল প্রস্তুতি কার্যক্রম শেষ পর্যায়ে পৌঁছেছে। সোমবার এক সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, ১ জানুয়ারি মেলার প্রস্তুতি সম্পূর্ণ ছিল, তবে রাষ্ট্রীয় শোকের কারণে উদ্বোধন ও আনুষ্ঠানিক কার্যক্রমে পরিবর্তন আনা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪