| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বুধবার বন্ধ থাকবে ব্যাংক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ১৯:৪২:৪২:অপরাহ্ন  |  133844 বার পঠিত
বুধবার বন্ধ থাকবে ব্যাংক
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত ছুটির অংশ হিসাবে বুধবার ( ৩১ ডিসেম্বর) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।  

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩০ ডিসেম্বর স্মারকের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার (৩১ ডিসেম্বর) নির্বাহী আদেশে একদিনের সরকারি ছুটি ঘোষণা করায় বাংলাদেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

আরও বলা হয়, বুধবার (৩১ ডিসেম্বর) ব্যাংক হলিডে নির্ধারিত থাকবে।

বার্ষিক অর্ধবার্ষিক হিসাব সমাপণী-২০২৫ এর সঙ্গে সংশ্লিষ্ট শাখা বা বিভাগগুলো ব্যাংকগুলো নিজস্ব বিবেচনায় খোলা রাখতে পারবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪