| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে আগ্নেয়াস্ত্র, গুলি ও পেট্রলবোমাসহ পাঁচজন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ২১:৩৪:৫৬:অপরাহ্ন  |  ২৬৯০৯০ বার পঠিত
রাজধানীতে আগ্নেয়াস্ত্র, গুলি ও পেট্রলবোমাসহ পাঁচজন গ্রেপ্তার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক:  রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনী পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, পেট্রলবোমা এবং মাদক উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন মো. আসলাম (৩৮), মো. নাদিম (৩০), মো. ইমতিয়াজ (৩৬), মো. সুমন (৩৫) এবং মো. পলাশ (৪৮)।

মোহাম্মদপুর সেনাবাহিনীর ক্যাম্প সূত্র জানিয়েছে, গত নভেম্বরে কয়েকজন সন্ত্রাসী ককটেলসহ গ্রেপ্তার হওয়ার পর তাদের সহযোগীরা পালিয়ে গিয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা তাদের সহযোগীদের কাছ থেকে অস্ত্র ও গোপন আস্তানার তথ্য দেন।

তথ্য যাচাইয়ের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কৃষি মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিনটি গুলি, ১০টি পেট্রলবোমা এবং দেশি-বিদেশি মাদক। গ্রেপ্তার পাঁচজনসহ উদ্ধারকৃত সামগ্রী মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪