রিপোর্টার্স২৪ ডেস্ক: নবম জাতীয় পে-স্কেলের গ্রেড সংখ্যা নির্ধারণে আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পে কমিশনের সভা। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ও ছুটি থাকায় বৈঠক স্থগিত করা হয়েছে।
কমিশনের এক সদস্য জানিয়েছেন, সভার নতুন তারিখ এখনো নির্ধারিত হয়নি। শিগগিরই নতুন তারিখ ঠিক করে সকল সদস্যকে জানানো হবে।
রিপোর্টার্স২৪/এসসি