| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার মৃত্যুতে তফসিলে পরিবর্তনের প্রয়োজন নেই: ইসি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ২২:১৮:২৮:অপরাহ্ন  |  110246 বার পঠিত
খালেদা জিয়ার মৃত্যুতে তফসিলে পরিবর্তনের প্রয়োজন নেই: ইসি

সিনিয়র রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মৃত্যুতে এই আসনগুলির তফসিল নতুন করে ঘোষণা করতে হবে কি না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, বৈধভাবে মনোনীত ঘোষণা হওয়ার আগে প্রার্থীর মৃত্যু ঘটলে নতুন তফসিলের প্রয়োজন পড়ে না। বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। একই সঙ্গে তিনটি আসনে বিএনপির বিকল্প প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, যেহেতু খালেদা জিয়ার মনোনয়ন বৈধভাবে ঘোষিত হয়নি, তাই তিন আসনের তফসিল নতুন করে ঘোষণা করার প্রয়োজন নেই। একটি আসনে কোনো দল একাধিক প্রার্থী জমা দিতে পারে। প্রতীক বরাদ্দের আগে পর্যন্ত যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তার মধ্যে যাকে দল থেকে প্রতীক দেওয়া হবে, তিনিই প্রার্থী বিবেচিত হবেন।

সুতরাং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পরও এই তিন আসনের নির্বাচনের তফসিলে কোনো পরিবর্তনের প্রয়োজন দেখা যাচ্ছে না।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪