রিপোর্টার্স২৪ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ শোক জানান। পোস্টে মোহাম্মদ মইজ্জু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও দেশের জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, এই শোকের সময়ে সর্বশক্তিমান আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দান করেন।
উল্লেখ্য, টানা ৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
রিপোর্টার্স২৪/বাবি