| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার জানাজায় কফিন রাখা হবে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩১, ২০২৫ ইং | ০২:৩২:২৭:পূর্বাহ্ন  |  ১০৫৪২৮৯ বার পঠিত
খালেদা জিয়ার জানাজায় কফিন রাখা হবে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে

সিনিয়র রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কফিন রাখার চিন্তাভাবনা করা হলেও এখন কফিন মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে রাখা হবে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জানান, দেশের জাতীয় নেতাকে সর্বস্তরের জনগণ নির্বিঘ্নে শ্রদ্ধা জানাতে এবং জানাজায় অংশ নিতে পারার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। মানিক মিয়া অ্যাভিনিউ ও চারপাশের সড়কে জনসাধারণের অবস্থান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানাজার পর বিকেল সাড়ে ৩টায় খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। এসময় তার পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত ও বিএনপি মনোনীত রাজনীতিবিদরা উপস্থিত থাকবেন।

দাফনকাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য নির্ধারিত ব্যক্তিদের ব্যতীত অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জনসাধারণের চলাচল সীমিত থাকবে।

খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি ৩৭ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪