রিপোর্টার্স২৪ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে মোট ২,৫৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে সর্বোচ্চ মনোনয়নপত্র জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) – ৩৩১ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যার ২৭৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন কমিশনের (ইসি) কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও এনআইডি উইং মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। ইসির প্রতিবেদন অনুযায়ী, মোট ৫১টি দল প্রার্থী দিয়েছে এবং ৪৭৮ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দলভিত্তিক মনোনয়নপত্র জমার সংখ্যা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) – ৩৩১
বাংলাদেশ জামায়াতে ইসলামী – ২৭৬
ইসলামী আন্দোলন বাংলাদেশ – ২৬৮
জাতীয় পার্টি – ২২৪
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) – ৫৩
গণঅধিকার পরিষদ (জিওপি) – ১০৪
খেলাফত মজলিস – ৬৮
বাংলাদেশ খেলাফত মজলিস – ৯৪
ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ – ৪২
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) – ২৪
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) – ৬৫
গণফোরাম – ২৩
গণফ্রন্ট – ৬
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) – ১
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) – ৩১
জাকের পার্টি – ৭
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) – ৪১
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) – ৩
বাংলাদেশ খেলাফত আন্দোলন – ১১
বাংলাদেশ মুসলিম লীগ – ১৪
ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) – ২৩
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ – ৫
বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) – ৭
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) – ২০
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) – ৯
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) – ৮
বাংলাদেশ কংগ্রেস – ১৮
বাংলাদেশ সুপ্রিম পার্টি (বি.এস.পি) – ২১
জনতার দল – ২৩
আমজনতার দল – ১৭
বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) – ১
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি – ৬
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট – ২৭
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ – ২২
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি – ২
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) – ৯
বাংলাদেশ লেবার পার্টি – ১৯
বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) – ১৩
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) – ৪৪
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) – ৩০
বাংলাদেশ জাতীয়তাবাদী মটরশ্রমিক দল – ১
স্বতন্ত্র প্রার্থী – ৪৭৮
অন্যান্য – ১
বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় এ ভোটে তাদের অংশ নেই।
নির্বাচন সংক্রান্ত সময়সূচি:
মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর ২০২৫ – ৪ জানুয়ারি ২০২৬
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল: ৫–৯ জানুয়ারি
আপিল নিষ্পত্তি: ১০–১৮ জানুয়ারি
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২০ জানুয়ারি
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি
নির্বাচনি প্রচারণা: ২২ জানুয়ারি – ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা
ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি
রিপোর্টার্স২৪/বাবি