| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩১, ২০২৫ ইং | ০৩:০৩:০৪:পূর্বাহ্ন  |  ১০৫৮৫৪৪ বার পঠিত
খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ঢাকা পৌঁছেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তিনি বিশেষ বিমানে ঢাকার উদ্দেশে রওনা দেন।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, এই সফর সাবেক নেত্রীর প্রতি নেপালের গভীর শ্রদ্ধা প্রদর্শন এবং তার তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী থাকাকালীন নেপাল-বাংলাদেশ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদানকে সম্মান জানানোর অংশ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জানাজায় অংশগ্রহণের মাধ্যমে নেপাল সরকারের পক্ষ থেকে শোকাহত পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানানো হবে।

খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য বিদেশি অতিথিদের জন্যও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানাজার পরে বিকেল সাড়ে ৩টায় সাবেক প্রধানমন্ত্রীকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

জানাজার পর নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা ২০২৬ সালের ১ জানুয়ারি কাঠমান্ডু ফিরবেন। নেপালের এই প্রতিনিধিত্ব খালেদা জিয়ার আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব ও বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বীকৃতিস্বরূপ হিসেবে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪