স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক ও গণতান্ত্রিক অভিভাবককে হারাল। গণতান্ত্রিক সংগ্রামে তিনি চিরকাল অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।
ড. কামাল বলেন, দুঃসময়ে বিএনপির নেতৃত্ব গ্রহণ করে তিনি দলকে ঐক্যবদ্ধ করেন এবং জনগণের আস্থা অর্জন করেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার আপসহীন নেতৃত্ব জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্যায়ের সঙ্গে আপস না করার যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা আগামী প্রজন্মের জন্য পথনির্দেশক হয়ে থাকবে।
শোকবার্তায় ড. কামাল হোসেন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রিপোর্টার্স২৪/বাবি