| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩১, ২০২৫ ইং | ০৯:২৩:৪২:পূর্বাহ্ন  |  ১০৩১৭৯৮ বার পঠিত
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঘন কুয়াশার কবলে পড়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দৃশ্যমানতা চরমভাবে কমে যাওয়ায় নৌ-দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বুধবার (৩১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, মঙ্গলবার মধ্যরাত থেকেই নদীতে ঘন কুয়াশা পড়তে শুরু করে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতা বাড়তে থাকলে নৌচ্যানেলের বিকন বাতি, দিকনির্দেশক মার্কিং পয়েন্টসহ আশপাশের কিছুই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। ফলে নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় নিয়ে ভোর সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে নৌপথে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কমে এলে দ্রুত ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

বর্তমানে দৌলতদিয়া প্রান্তে পাঁচটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পাড়ে আটকে পড়েছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহন। ফলে গুরুত্বপূর্ণ এ নৌরুটে বাড়ছে যাত্রী ও চালকদের ভোগান্তি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪