| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক শুরু

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩১, ২০২৫ ইং | ১০:২৫:৫৬:পূর্বাহ্ন  |  107850 বার পঠিত
খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক শুরু

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে, যা শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত চলবে। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে এ শোক পালনের সিদ্ধান্ত নিশ্চিত করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন খালেদা জিয়া। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের অগ্রণী এই নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীর শোক প্রকাশ করেছে।

শোক পালনের সময়ে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। শুক্রবার খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য প্রার্থনার আয়োজন করা হবে।

খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। টানা ৪০ দিন চিকিৎসার পর মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তার জানাজা বুধবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪