| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার জানাজায়: সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩১, ২০২৫ ইং | ১০:৪৮:২২:পূর্বাহ্ন  |  ১০৫৩২১৮ বার পঠিত
খালেদা জিয়ার জানাজায়: সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল

রিপোর্টার্স২৪ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ছুটে আসছেন। সকাল সোয়া ৯টার পর সরেজমিনে দেখা যায়, জানাজার পাঁচ ঘণ্টা আগে থেকেই হাজার হাজার মানুষ অ্যাভিনিউতে অবস্থান করছেন।

নরসিংদী থেকে আসা আমির হোসেন বলেন, বাড়ি থাকতে পারিনি। নিজের খরচে প্রিয় নেত্রীর শেষ শ্রদ্ধা জানাতে এসেছি। নারায়ণগঞ্জ থেকে আসা ফারুক আহমেদ ও শ্যামল কুমার যোগ করেন, এরকম দেশপ্রেমিক ও সাহসী নেত্রী আর বাংলাদেশে হবে কি না জানি না। প্রিয় নেত্রীর বিদায় দিতে এখানে এসেছি।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

জানাজা ও দাফন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন এবং জিয়া উদ্যান এলাকা-সহ সব স্থানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪