| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাড্ডায় বাসা থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩১, ২০২৫ ইং | ১২:৩৮:৪৩:অপরাহ্ন  |  ১০৫২৮৫৯ বার পঠিত
বাড্ডায় বাসা থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: রাজধানীর উত্তর বাড্ডার একটি ভাড়া বাসা থেকে নাজমুল হক নিয়াজ (৩৩) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার পুরাতন থানা রোডের ২০১ নম্বর বাড়ির দোতলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, নাজমুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান জানান, ঘটনার সময় নিহত নাজমুলের স্ত্রী তাঁর বাবার বাড়িতে অবস্থান করছিলেন। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে। দ্রুতই ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পুলিশ সূত্র জানায়, নাজমুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রীকে নিয়ে তিনি বাড্ডার ওই বাসায় ভাড়া থাকতেন। এক সপ্তাহ আগে তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার পর থেকে তিনি একাই বাসায় ছিলেন।

নিহত নাজমুল বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মো. মাসুদের ছেলে। পুলিশ জানিয়েছে, নাজমুলের গলা ও চোয়ালে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪