রিপোর্টার্স২৪ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে আজ বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) সাধারণ ছুটি ও তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ বিশেষ পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি অন্তত ১২টি প্রতিষ্ঠানের বিভিন্ন নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের পরীক্ষার পরিবর্তিত তারিখও ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে।
যেসব নিয়োগ পরীক্ষা স্থগিত বা পরিবর্তিত হয়েছে
১. ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)
(লিখিত পরীক্ষা)
উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল): ৩ জানুয়ারি ২০২৬
উপসহকারী প্রকৌশলী (সিভিল): ৪ জানুয়ারি ২০২৬
উপসহকারী প্রকৌশলী (কম্পিউটার): ৪ জানুয়ারি ২০২৬
উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল): ১০ জানুয়ারি ২০২৬
২. নারায়ণগঞ্জ সিটি করপোরেশন
পদ: সহকারী প্রোগ্রামার, জিআইএস অ্যানালিস্ট ও সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পূর্বনির্ধারিত তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৫
পরিবর্তিত তারিখ: ৩ জানুয়ারি ২০২৬
৩. চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়
পদ: বিভিন্ন পদ (মৌখিক পরীক্ষা)
পূর্বনির্ধারিত তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৫
পরিবর্তিত তারিখ: ১ জানুয়ারি ২০২৬
৪. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)
পদ: জুনিয়র পরিসংখ্যান সহকারী (মৌখিক পরীক্ষা)
পূর্বনির্ধারিত তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৫
পরিবর্তিত তারিখ: এখনো ঘোষণা হয়নি
৫. ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)
পদ: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (মৌখিক পরীক্ষা)
পূর্বনির্ধারিত তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৫
পরিবর্তিত তারিখ: ৫ জানুয়ারি ২০২৬
৬. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)
পদ: ৪৬তম বিসিএস (মৌখিক পরীক্ষা)
পূর্বনির্ধারিত তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৫ ও ১ জানুয়ারি ২০২৬
পরিবর্তিত তারিখ: এখনো ঘোষণা হয়নি
৭. খাদ্য অধিদপ্তর
পদ: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (লিখিত পরীক্ষা)
পূর্বনির্ধারিত তারিখ: ২ জানুয়ারি ২০২৬
পরিবর্তিত তারিখ: ঘোষণা হয়নি
৮. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
পদ: বিভিন্ন পদ (লিখিত পরীক্ষা)
পূর্বনির্ধারিত তারিখ: ২ জানুয়ারি ২০২৬
পরিবর্তিত তারিখ: ঘোষণা হয়নি
৯. প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর
পদ: সহকারী পরিচালক (এডি)
পূর্বনির্ধারিত তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৫
পরিবর্তিত তারিখ: ৮ জানুয়ারি ২০২৬
১০. পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়
পদ: ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (মৌখিক পরীক্ষা)
পূর্বনির্ধারিত তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৫
পরিবর্তিত তারিখ: ৪ জানুয়ারি ২০২৬
১১. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
পদ: সহকারী শিক্ষক (নিয়োগ পরীক্ষা)
পূর্বনির্ধারিত তারিখ: ২ জানুয়ারি ২০২৬
পরিবর্তিত তারিখ: ৯ জানুয়ারি ২০২৬
১২. গণগ্রন্থাগার অধিদপ্তর
পদ: ১৭টি ক্যাটাগরির ১২৬টি শূন্যপদ
পূর্বনির্ধারিত তারিখ: ২ জানুয়ারি ২০২৬
পরিবর্তিত তারিখ: ১০ জানুয়ারি ২০২৬
প্রার্থীদের জন্য নির্দেশনা
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট ও বিজ্ঞপ্তি নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। যেসব পরীক্ষার পরিবর্তিত তারিখ এখনো ঘোষণা হয়নি, সেগুলোর নতুন সময়সূচি শিগগিরই জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি