সিনিয়র রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপসস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান ও বিমানবাহিনীর প্রধান।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জানাজাস্থলে পৌঁছান তারা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
জানাজা শেষে তিন বাহিনীর প্রধান মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন।
উল্লেখ্য, গতকাল সকাল ৬ টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খাদেলা জিয়া।
রিপোর্টার্স২৪/ঝুম