| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোদির ব্যক্তিগত চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছি: জয়শঙ্কর

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩১, ২০২৫ ইং | ১৬:২৩:১৫:অপরাহ্ন  |  83441 বার পঠিত
মোদির ব্যক্তিগত চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছি: জয়শঙ্কর
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ ভারত বাংলাদেশ অংশীদারিত্বের উন্নয়নে দিকনির্দেশক ভূমিকা রাখবে।

বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন জয়শঙ্কর।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঢাকায় পৌঁছানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়েছে।

জয়শঙ্কর আরও লেখেন, তাঁর বিশ্বাস, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ও মূল্যবোধ ভবিষ্যতে দুই দেশের অংশীদারিত্বের উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে বুধবার দুপুরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সফর শেষে বিকেলেই তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই কোনো ভারতীয় মন্ত্রীর প্রথম ঢাকা সফর, যেখানে এস জয়শঙ্কর নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪