| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মৌচাক ফ্লাইওভারে সিএনজি–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০১, ২০২৬ ইং | ১০:১০:৪৮:পূর্বাহ্ন  |  ১০৩০০০৮ বার পঠিত
মৌচাক ফ্লাইওভারে সিএনজি–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর মৌচাক ফ্লাইওভারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের একজন সিএনজি চালক এবং অপরজন মোটরসাইকেল আরোহী।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে মৌচাক ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ফ্লাইওভারের ওপর দ্রুতগতিতে চলার সময় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে উভয় যানবাহনের চালক গুরুতর আহত হন।

নিহতরা হলেন, মো. নয়ন তালুকদার (৭০) পেশায় সিএনজি চালক, তিনি যাত্রাবাড়ীর ধলপুর এলাকার বাসিন্দা এবং মোটরসাইকেল আরোহী মো. ইয়াসিন আরাফাত (২১) দক্ষিণ মুগদার ১৪১ নম্বর এলাকার বাসিন্দা এবং তিনি বাশার জহিরুল ইসলামের ছেলে।

সংঘর্ষের পর দুজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মৌচাক ফ্লাইওভারের ওপর সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে সিএনজি চালক নয়ন তালুকদার ও মোটরসাইকেল আরোহী ইয়াসিন আরাফাত গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪