| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জ্বালানি তেলের দাম কমল লিটারে ২ টাকা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০১, ২০২৬ ইং | ১০:২১:১৪:পূর্বাহ্ন  |  ১০১৩৬৮৮ বার পঠিত
জ্বালানি তেলের দাম কমল লিটারে ২ টাকা

রিপোর্টার্স২৪ ডেস্ক: নতুন বছরের শুরুতেই ভোক্তাদের জন্য স্বস্তির খবর দিয়েছে সরকার। ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন—এই চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা করে কমানো হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন নির্ধারিত দাম বুধবার দিনগত মধ্যরাত অর্থাৎ ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। ফলে (১জানুয়ারি) মাস থেকেই কম দামে জ্বালানি তেল পাচ্ছেন ভোক্তারা।

নতুন দামে ডিজেলের প্রতি লিটার মূল্য ১০৪ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১০২ টাকা। একইভাবে অকটেনের দাম লিটারে ২ টাকা কমে ১২৪ টাকা থেকে ১২২ টাকায় নেমেছে। পেট্রোলের দামও কমে হয়েছে ১১৮ টাকা, যা আগে ছিল ১২০ টাকা প্রতি লিটার।

এ ছাড়া কেরোসিনের দাম লিটারে ২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১১৪ টাকা, যা নির্ধারিত ফর্মুলা অনুযায়ী পেট্রোলের দামের চেয়ে ৪ টাকা কম।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়। ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুসরণ করেই জানুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে এই মূল্য হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ গত ১ ডিসেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা বাড়ানো হয়েছিল। এক মাস পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আবারও দাম কমানোয় পরিবহন খাতসহ সাধারণ ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪