| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে : প্রেস সচিব

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০১, ২০২৬ ইং | ১৮:৩৪:১৮:অপরাহ্ন  |  78832 বার পঠিত
মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে : প্রেস সচিব

সিনিয়র রিপোর্টার:  প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে। আগে কাস্টমস ডিউটি ছিল ২৫ শতাংশ। এখন তা ১০ শতাংশ করা হয়েছে। দেশে উৎপাদিত ফোনের ট্যাক্স ১০ শতাংশ থেকে ৫ শতাংশ করা হয়েছে।  

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। 

তিনি আরও বলেন, দেশে উৎপাদিত ফোনের ট্যাক্স কমানোয় বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও বেশি ব্যাপকতা পাবে। বাংলাদেশের মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং করতে আরও অনেকে ইন্টারেস্টেড হবেন।

প্রেস সচিব বলেন, বাংলাদেশে প্রচুর বিদেশ থেকে ইউজ মোবাইল ফোন আনা হয়। এনে কিছুটা রিপাবলিশ করে এটা বিক্রি করা হয়। এতে আমাদের ক্রেতা সাধারণ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হন। সরকারও অনেক ট্যাক্স থেকে বঞ্চিত হন। আশা করা হচ্ছে, বাংলাদেশে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং এগুলোর দামও কমে আসবে।

প্রেস সচিব বলেন, মোবাইল ফোনের ক্ষেত্রে আগে ট্যাক্স ইনসিডেন্স ছিল আমদানি ক্ষেত্রে ৬১.৮০ শতাংশ। এখন এটা কমে আসবে ৪৩.৪৩ শতাংশ।

নতুন বছরে শিক্ষার্থীদের বই দেওয়া প্রসঙ্গে প্রেস সচিব আরও বলেন, ‘১৫ জানুয়ারির মধ্যে সবগুলো পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া সম্ভব হবে। শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে ১২৩টি পুস্তকের ভুল সংশোধন করা হয়েছে।’

এসময় প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘মোট পাঠ্যপুস্তকের ৮৩ শতাংশ বই শিক্ষার্থীদের তুলে দেওয়া হয়েছে। সময়মতো যেন বাকি পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া যায়, সে জন্য সরকার কাজ করছে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪