| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অন্তর্বর্তী সরকার ভালো নির্বাচন উপহার দেবে: প্রেস সচিব

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০১, ২০২৬ ইং | ২২:১০:৩০:অপরাহ্ন  |  104850 বার পঠিত
অন্তর্বর্তী সরকার ভালো নির্বাচন উপহার দেবে:  প্রেস সচিব

সিনিয়র রিপোর্টার: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য হবে বলে আশাবাদী অন্তর্বর্তী সরকার। বাংলাদেশকে একটি ভালো নির্বাচন উপহার দিতে পারবে সরকার, যা দেশের অন্যতম সেরা নির্বাচন হিসেবে বিবেচিত হবে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, গত বছরের ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। সেদিন কোনো বিশৃঙ্খলা দেখিনি। মনোনয়ন যে কম পড়েছে তাও নয়।

নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, আশা করছি অন্তর্বর্তী সরকার ভালো নির্বাচন উপহার দেবে। গণভোট নিয়ে ভোটারদের উৎসাহ জাগবে। সে অনুযায়ী যা যা দরকার করা হচ্ছে। বাংলাদেশের ভোটাররা যথেষ্ট সচেতন।  গণভোটের বিষয় সরকার প্রচারণা চালাচ্ছে। ভোটের গাড়ি সারা দেশে ঘুরছে। উপদেষ্টা পরিষদে জাতীয় নগর নীতির খসড়া অনুমোদন হয়েছে।

তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয়ভাবে দাফন করা হয়েছে। এ বিষয়ে আলোচনা হয়েছে। সুষ্ঠুভাবে সব সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে। বেগম জিয়ার জানাজায় সার্কের পাঁচ দেশের মন্ত্রী পর্যায়ের নেতারা এসেছিলেন। 

শফিকুল আলম বলেন, ভোট হতে এখনো পর্যন্ত ৪১ দিন সময় বাকী আছে। এই সময়ে ভোটারদের সচেতনতা বাড়াতে কাজ করছে সরকার। ভোটের গাড়ি দেশের ৬৪ জেলা ও ৩০০ উপজেলায় ঘুরবে। এতে গণমাধ্যমের ভূমিকাও অত্যন্ত প্রশংসনীয়।

তিনি আরও বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু হয়েছে। এ পর্যন্ত প্রায় ৭ লাখ প্রবাসী বাংলাদেশি পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন।

তামাক ব্যবহার কমানো প্রসঙ্গে তিনি বলেন, তামাকের কারণে প্রতি বছর ১ লাখ ৩০ হাজার মানুষ মারা যায়। তামাকের ব্যবহার কমাতে সরকার তামাক দ্রব্য আইন তৈরি করেছে। এই আইনের মাধ্যমে উন্মুক্ত জায়গায় তামাক সেবনের হার কমে আসবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪