| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার জানাজায় সার্কের শক্তিশালী সংহতি দেখেছেন প্রধান উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ০০:৪১:০৪:পূর্বাহ্ন  |  78218 বার পঠিত
খালেদা জিয়ার জানাজায় সার্কের শক্তিশালী সংহতি দেখেছেন প্রধান উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদের দৃঢ় উপস্থিতি ও সংহতি তুলে ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সার্কের চেতনা এখনো জীবিত ও দৃঢ়।

প্রধান উপদেষ্টার সঙ্গে সার্কভুক্ত দেশগুলোর শীর্ষ নেতাদের বৈঠকের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ জানান, ঢাকায় জানাজায় পাকিস্তান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেন। এতে উপস্থিত ছিলেন পাকিস্তানের সংসদীয় স্পিকার সরদার আয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্র, কর্মসংস্থান ও পর্যটনমন্ত্রী বিজিথা হেরাথ এবং মালদ্বীপের উচ্চশিক্ষা ও শ্রমমন্ত্রী আলী হায়দার আহমেদ।

বৈঠকে অতিথিরা প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান, তার গণতন্ত্রের জন্য অবদানের কথা স্মরণ করেন এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, জানাজায় আমরা প্রকৃত সার্কের চেতনা দেখেছি। দক্ষিণ এশিয়ার দেশগুলো এখনও একসাথে দুঃখ ভাগাভাগি করতে সক্ষম।

তিনি সার্ক পুনরুজ্জীবিত করার গুরুত্ব ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির বিষয়েও আলোচনা করেন। অধ্যাপক ইউনূস নিশ্চিত করেন, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন শেষে তিনি তার পূর্বের পেশাগত দায়িত্বে ফিরে যাবেন।

বৈঠকে শ্রীলঙ্কা ও নেপালের প্রতিনিধিরা বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ডাকযোগে ভোটদানের ব্যবস্থা মনিটর করছেন। প্রধান উপদেষ্টা বলেন, এই ব্যবস্থায় প্রায় সাত লাখ প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪