সিনিয়র রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান টেকনিক্যাল কারণে পদত্যাগ করেছিলেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, প্রতিমন্ত্রী মর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগের সময় অধ্যাপক সায়েদুর রহমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে লিয়েনে ছিলেন। পরবর্তীতে তার অবসর গ্রহণের সময়সীমা আসায় তিনি পদত্যাগ করে পূর্ব কর্মস্থলে ফিরে গিয়ে আনুষ্ঠানিকভাবে অবসর নেন।
প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, অবসর প্রক্রিয়া সম্পন্ন করার পরই অধ্যাপক সায়েদুর রহমানকে পুনরায় স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। এ পুরো বিষয়টি কেবল প্রশাসনিক ও টেকনিক্যাল সুবিধার জন্যই করা হয়েছে বলে জানান তিনি।
রিপোর্টার্স২৪/বাবি