| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরায় বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৯ আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ০৪:২২:৩২:পূর্বাহ্ন  |  101372 বার পঠিত
উত্তরায় বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৯ আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উত্তরা পশ্চিম থানার আওতাধীন বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদক মামলার আসামিসহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন— মো. আমিনুল ইসলাম রাজু (৩৮), মো. সাদ্দাম হোসেন (২৪), টুটুল আহম্মেদ (২৬), মো. রোমান কাউসার (২৩), মো. সজিব (২২), মো. দুলাল (৪৫), মোহাম্মদ শহিদ উল্যা (৪৮), হরিদাস (৩৮), মো. নাঈম (১৯), ওয়ালিউল ইসলাম আরিফ (১৯), মো. সিফাত (২৫), মোরশেদ (২৫), মো. সাজ্জাদ ভুঁইয়া (১৯), মো. ফারুক মিয়া (২৮), মো. সেলিম মিয়া (৫৫), মো. সুমন (২৯), মো. কালু মিয়া ওরফে মমিন (২৮), মো. মিলন (৫০) ও মো. মোশারফ (২৮)।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪