রিপোর্টার্স২৪ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ডিজি) হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বৃহস্পতিবার (১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করেছে।
একই আদেশে বিটিআরসির বর্তমান মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামানকে বাংলাদেশ সেনাবাহিনীতে ফেরানো হয়েছে এবং তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।