| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ০৯:২৮:৩৬:পূর্বাহ্ন  |  123684 বার পঠিত
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঘন কুয়াশার কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় নৌ-দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ঘাট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১২টার পর থেকেই নদীতে ঘন কুয়াশা পড়তে শুরু করে, যার ফলে ফেরি চলাচলে সমস্যা দেখা দেয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতা আরও বাড়ে এবং চ্যানেলের বিকন বাতি ও দিকনির্দেশক মার্কিং পয়েন্টগুলো সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। এতে নৌপথে নিরাপদ চলাচল অসম্ভব হয়ে পড়ে।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ রাত ২টা ৩০ মিনিট থেকে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুয়াশার মাত্রা স্বাভাবিক পর্যায়ে নেমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে বলে তিনি জানান।

বর্তমানে দৌলতদিয়া প্রান্তে তিনটি ফেরি নোঙর অবস্থায় রয়েছে। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪