| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭ জেলায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা বাড়তে পারে সামান্য

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ৬:২৮:৩০:অপরাহ্ন  |  68163 বার পঠিত
৭ জেলায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা বাড়তে পারে সামান্য
ছবির ক্যাপশন: সংগৃহীত প্রতীকী ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের সাত জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে কিছু কিছু এলাকায় তা ধীরে ধীরে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে, যা বিমান, নৌ ও সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটাতে পারে।

দেশের সাতটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এসব জেলার কিছু কিছু এলাকায় শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে।

শুক্রবার (২ডিসেম্বর) সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামীকাল শনিবার সকাল ৯টা পর্যন্ত সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময়ের মধ্যে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা অব্যাহত থাকারও আশঙ্কা রয়েছে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, এ সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে জানানো হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪