| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনগণের সঙ্গে সংযোগ হারিয়েছে আওয়ামী লীগ: প্রেস সচিব

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ১৫:০৭:৫৭:অপরাহ্ন  |  ১০৩৩০৬২ বার পঠিত
জনগণের সঙ্গে সংযোগ হারিয়েছে আওয়ামী লীগ: প্রেস সচিব

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট সন্দেহ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, জনগণের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা এখন কার্যত নেই এবং বর্তমান বাস্তবতায় দলটির রাজনৈতিক ভবিষ্যৎ তিনি দেখছেন না।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরা শহরের নতুন বাজার এলাকার গৌর গোপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব অভিযোগ করেন, আওয়ামী লীগের বহু নেতাকর্মী বর্তমানে দেশের বাইরে অবস্থান করে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ও বক্তব্য ছড়িয়ে দিচ্ছেন। তিনি বলেন, “তারা দাবি করছেন তিন হাজার পুলিশ সদস্য নিহত হয়েছেন, আবার আন্দোলনে অংশ নেওয়া লাখ লাখ তরুণ-তরুণীকে জঙ্গি হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। এসব বক্তব্য আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বিষয়ে ভুল ধারণা তৈরি করছে এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

শফিকুল আলম আরও বলেন, গত ১৭ মাসেও আওয়ামী লীগ তাদের কোনো ভুল স্বীকার করেনি। এখন মনোনয়নপত্র নেওয়ার প্রক্রিয়াও প্রায় শেষের দিকে। এই পর্যায়ে এসে ভুল স্বীকার করলেও বাস্তবতা বদলানোর সুযোগ আর নেই।

রাজনীতিতে টিকে থাকার জন্য আত্মসমালোচনা ও দায়িত্বশীল আচরণ অপরিহার্য এ কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে অতীতের ভুল স্বীকার করা ছাড়া অন্য কোনো পথ নেই। কিন্তু সেই জায়গায় আওয়ামী লীগ এখনো পৌঁছাতে পারেনি।

তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের সঙ্গে সংযোগ হারানোই দলটির সবচেয়ে বড় সংকট হিসেবে দেখা দিচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪